বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবৈধ: অ্যামনেস্টি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:৪২ এএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ১:৫৬ এএম  (ভিজিট : ৯৮)
ইরানের ওপর সামরিক আগ্রাসনকে অবৈধ বলে অভিহিত করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক অ্যাগনেস কালামার। ইসনা’র বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, অ্যাগনেস কালামার এক বিবৃতিতে ২৮ ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আইনগত দিক থেকে অবৈধ বলে উল্লেখ করেছেন।‌

বিবৃতিতে আরও বলা হয়, "২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবৈধ এবং এটি জাতিসংঘ সনদে উল্লেখিত বলপ্রয়োগের ওপর নিষেধাজ্ঞার লঙ্ঘন। সেই সময় থেকে ৫০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং পশ্চিম এশিয়াজুড়ে লাখো বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে, কারণ সংঘর্ষ পুরো অঞ্চলে তীব্রতর হয়েছে। বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে যুদ্ধাপরাধ এমনকি গণহত্যা সংঘটনের হুমকি দিয়েছেন এবং ইরানে ‘পুরো সভ্যতা’ ধ্বংস করার কথাও বলেছেন।”‌

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক আরও বলেন, “২০২৫ সালে গাজা এবং ২০২৪ সালে লেবাননে যে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা স্পষ্টভাবে ইসরায়েলের বেসামরিক মানুষের ওপর হামলা থামাতে ব্যর্থ হয়েছে। এরপর থেকে ৭৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই বিমান হামলা ও বেসামরিক সম্পদের ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে।”‌ 

তিনি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন একটি স্পষ্ট রেড লাইন টানতে হবে; একটি টেকসই ও বাস্তব যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সবার পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোতে সশস্ত্র সংঘর্ষ সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত।”


আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবৈধ: অ্যামনেস্টি
কক্সবাজারে আবাসিক হোটেলে মিললো অর্ধগলিত মরদেহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
মিজানুর রহমানের ‘সার্টিফায়েড প্রফেশনালস ইন এসএমই ফাইন্যান্সিং’ডিগ্রি লাভ
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft