বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৩১৫)
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান,  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক গোলাপ খন্দকার, ফারুক হোসেন প্রমুখ। 

এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft