বুধবার ২৯ এপ্রিল ২০২৬
উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১১৯)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজাররের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল বুধবার (২৯ এপ্রিল) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী কাটাখাল নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারী বৃষ্টির সুযোগে মায়ানমার হতে একজন সন্দেহভাজন ব্যক্তিকে  বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। উক্ত ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে পেঁচানো খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১০ কাটে মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে তাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর /রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
আদর্শের আলোয় বেশরগাতি: লতিফ মাস্টার ফাউন্ডেশনের দুই দশক
আরএমটিপি প্রকল্পের মাধ্যমে প্রায় ৭ লাখ পরিবারের আয় ও জীবিকায় দৃশ্যমান উন্নয়ন
চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে বেকার মুক্তি পরিষদের মানববন্ধন
ওপেক ছাড়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft