বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া
হকার পুনর্বাসন ও জয়দেবপুর রেলওভার ব্রিজ টেন্ডারের সিদ্ধান্ত জিসিসির
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ পিএম   (ভিজিট : ৬৩০)
পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। এ লক্ষ্যে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) নগর ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঈদের আগেই হকার পুনর্বাসন এবং ঈদের পর জয়দেবপুর রেলক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। এছাড়া জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।

সভায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার জানান, জয়দেবপুর রেলক্রসিংয়ের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে রেল মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কোরবানির ঈদের পর ওভারব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে। এটি বাস্তবায়িত হলে নগরবাসীর ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

একইসঙ্গে তিনি বলেন, জয়দেবপুর রেলক্রসিং ও আশপাশ এলাকায় অবস্থানরত ভাসমান হকারদের ঈদের আগেই পরিকল্পিতভাবে পুনর্বাসন করা হবে। শিববাড়ি মোড়ে তাদের জন্য নির্ধারিত স্থান প্রস্তুত করা হচ্ছে, যাতে তারা সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং সড়ক চলাচল স্বাভাবিক থাকে।

সভায় শুরুতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে বলা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত ৩২৯.৫৩ বর্গকিলোমিটার আয়তনের এ সিটি কর্পোরেশনে প্রায় ৪৫ লাখ মানুষের বসবাস। ৫৭টি ওয়ার্ডে বিস্তৃত এই নগরীতে দেশের প্রায় ৭৫ শতাংশ গার্মেন্টস শিল্প অবস্থিত, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রেজেন্টেশনে আরও জানানো হয়, অভ্যন্তরীণ সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পে ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি প্রধান সড়ক প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং তুরাগ নদী সংলগ্ন অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন, “গাজীপুর একটি দ্রুত সম্প্রসারণশীল শিল্পনগরী হওয়ায় পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমন্বিত মাস্টারপ্ল্যান অনুযায়ী রাস্তা সম্প্রসারণ, খাল পুনঃখনন, ড্রেনেজ উন্নয়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে।”

সভায় উপস্থিত সংসদ সদস্যরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft