শুক্রবার ৮ মে ২০২৬
সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে: আইনমন্ত্রী
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৪১৭)
সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে। যেখানে সরকারি দলের ৭ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৫ জন সদস্য থাকবে। এ সময় বৃহস্পতিবারের মধ্যে বিরোধী দলকে ৫ জন সদস্যের নাম দেয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

পরে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদকে বলেন, ইতোমধ্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। আমি উনাকে জানিয়েছি বিষয়টি নিয়ে আমাদের (বিরোধী দলের) আলোচনার প্রয়োজন রয়েছে। কারণ, এখানে আমাদের কনসেপ্টচ্যুয়াল ডিফারেন্স (ধারণাগত পার্থক্য) আছে।

আলোচনার পর সিদ্ধান্ত জানানোর কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা আলোচনা করে এ বিষয়ে জানাবো। তবে এই সেশনে আমরা এর মত দিতে পারব না। কারণ, আমরা রিফর্ম (সংস্কার) চেয়েছি আর এখানে অ্যামেন্ডমেন্ট (সংশোধনী) হচ্ছে। উনারা প্রস্তাব করেছেন, আমরা সেটি গ্রহণ করলাম। কিন্তু আমরা এখনই এ বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছি না। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft