বুধবার ২০ মে ২০২৬
টেকনাফে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ এএম   (ভিজিট : ২৯৪)
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়াস্থ বনবিভাগের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার বাসিন্দা মো. অছি মাঝির ছেলে শফিউর রহমান (৩০)। আহত শফিক আলম (২৮) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, টেকনাফ থেকে মাছের ড্রাম বোঝাই একটি মিনি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে একপর্যায়ে সেটি সড়কের পাশের নাফ নদীর খালে পড়ে যায়। এ সময় সড়ক দিয়ে হেঁটে যাওয়া দুই পথচারী ট্রাকটির নিচে চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের নিচ থেকে শফিউর রহমানের মরদেহ উদ্ধার করেন। 

একই সময় গুরুতর আহত অবস্থায় শফিক আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর মিনি ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয়েছে। এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft