মঙ্গলবার ১৯ মে ২০২৬
পাংশায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৬)
জনবান্ধব ও প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও তিন দিন ব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬ এ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে)  “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে থানা চত্বর ঘুরে পুনরায় উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে পাংশা উপজেলা নির্বাহী মো: অফিসার রিফাতুল হকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: চাদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো: রফিকুল ইসলাম প্রমুখ।

ভূমিসেবা জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড পদ্ধতিতে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে আলোচনা সভা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল হক বলেন, “ভূমিসেবা এখন অনেক বেশি প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব হয়েছে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ভূমি সংক্রান্ত হয়রানি কমাতে এবং সেবার মান উন্নয়নে অটোমেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন প্রায় প্রতিটি সংঘাতের পিছনে কোন না কোন ভাবে জমি সংক্রান্ত বিষয় থাকে তাই ভূমির সচ্ছতা এখন সময়ের দাবী।


আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft