মঙ্গলবার ১৯ মে ২০২৬
সীতাকুণ্ডে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন আসলাম চৌধুরী
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ৬)
সারা দেশের মত চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানে সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলায় নামজারি, জমা খারিজ, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবাসংক্রান্ত পাওয়া যাবে। 

মেলার উদ্বোধন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ২০২৬ সালের ভূমিসেবা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী, এ সময় তিনি পাঠ্যবইয়ে ভূমিসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলেন যাতে সাধারণ মানুষ ছোটবেলা থেকেই ভূমি আইন, মালিকানা ও অধিকার সম্পর্কে সচেতন হতে পারে।

একই সঙ্গে ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে তাদের সমস্যাগুলো সহজভাবে বুঝিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি, যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। এছাড়া সীতাকুণ্ডে কোনো শিল্পকারখানা যেন অবৈধভাবে কারও জমি দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর ও সদস্যসচিব মো. মোরসালিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সেবাগ্রহীতারা। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft