রংপুরের পীরগাছায় ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্রেডিট চেকিং কাম-সায়রত সহকারী ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা জামায়াত আমির বজলুর রশিদ মুকুল, এনসিপি প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, ওসি তদন্ত আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার সহ অনেকে। বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন নামজারি, খতিয়ান সংশোধন এবং জনগণের সচেতনতা বৃদ্ধিতে ভূমি মেলার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা শেষে তিনজন সেবাগ্রহীতার মাঝে ভূমি মেলা উপলক্ষে নামজারি খতিয়ান আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
আজকালের খবর/বিএস