মঙ্গলবার ১৯ মে ২০২৬
সরিষাবাড়ীতে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ১)
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ১৯-২১, তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সহজ ও স্বল্প সময়ে হয়রানিমুক্ত ভূমিসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে, মেলার পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে   উপজেলা ভূমি অফিস থেকে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহাম্মদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামীল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 



আজকালের খবর / রাশেদুল মিলন










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft