মঙ্গলবার ১৯ মে ২০২৬
মুকসুদপুরে ভূমিসেবা মেলার উদ্ধোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ২)
"জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায়, গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সকালে মুকসুদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার মধ্যে দিয়ে এ ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়। 

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুব হাচান বাবর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরিফ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। 

এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ভূমি অফিসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft