মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:০৮ এএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ১২:১২ এএম  (ভিজিট : ১১৪)
ফরিদপুর জেলা সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫)। গুরুতর আহত রিয়াজ মোল্লা (৪৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) হঠাৎ করে কোদাল দিয়ে উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরো একজন গুরুতর আহত হন। হত্যাকাণ্ডে জড়িত ওই এলাকার হারুন মোল্লার ছেলে।

স্থানীয়রা আহত রিয়াজ মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নিহতদের স্বজনরা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলমান রয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ফের অন্তঃসত্ত্বা ৪০ বছরের দীপিকা
'নারীর জায়গা আলমারিতে নয়…', 'পাঞ্জাব কিংসের ট্রফি’ মন্তব্য প্রসঙ্গে প্রীতি
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বিপন্ন নগরজীবন
ঝড়ে ক্ষতিগ্রস্ত জাহেরপুর মধ্যপাড়া মসজিদ মেরামতের জন্য এমপির কাছে আবেদন
আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft