রবিবার ২৬ এপ্রিল ২০২৬
আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ১৬২)
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রযুক্তির এই যুগে আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) আমাদের গণমাধ্যমের পরিধিকে আরও বিস্তৃত করেছে। তবে এই মাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশের (এআইট) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। আইপিটিভিগুলো প্রান্তিক মানুষের কথা তুলে ধরার চমৎকার প্ল্যাটফর্ম হতে পারে। তবে অপতথ্য বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে এবং রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে আইপিটিভিগুলোকে পরিচালিত করতে হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে আইপিটিভিগুলো যেন পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আইপিটিভি শিল্পের সুশৃঙ্খল বিকাশে এসোসিয়েশনের সদস্যদের সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় এসোসিয়েশন অব আইপিটিভি বাংলাদেশ-এর নেতৃবৃন্দ এই শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং সরকারি নীতিমালার আলোকে আইপিটিভিগুলোর নিবন্ধন ও পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা এই খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তারা তথ্য প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছ জানান। সভায় তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইপিটিভি মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
ঘোড়াশালে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র থেকে তার ও যন্ত্রাংশ লুট করেছে দুর্বৃত্তরা
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বিপন্ন নগরজীবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft