সোমবার ২৭ এপ্রিল ২০২৬
তিনটি মার্কিন ব্লাংকার-ব্লাস্টার বোমা ধ্বংস করলো আইআরজিসি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:১৩ পিএম   (ভিজিট : ১০৫)
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশটির জানযান প্রদেশে তিনটি মার্কিন ব্লাংকার-ব্লাস্টার বোমা ধ্বংস ও ৯ হাজার ৫০০ বোমার ক্ষুদ্র অংশ বা ভগ্নাংশ নিষ্ক্রিয় করেছে। আইআরজিসি'র বিশেষ বাহিনী মাটির খুব গভীরে প্রবেশে সক্ষম মার্কিন জিবিইউ-৫৭ মডেলের তিনটি ব্লাংকার ব্লাস্টার বোমা ধ্বংস ও আরও একটিকে নিষ্ক্রিয় করেছে। সাম্প্রতিক যুদ্ধের সময় দেশটির জানযান প্রদেশে এসব বোমা ফেলা হয়েছিল।  জিবিইউ-৫৭ মডেলের মার্কিন বোমা বিশ্বের সবচেয়ে বড় অপারমাণবিক বোমা, যেগুলোর প্রতিটিতে থাকে ৩০ হাজার পাউন্ড বিস্ফোরক অস্ত্র এবং এগুলো মাটির গভীরে থাকা বেশ শক্ত আস্তরণ বা ছাদযুক্ত স্থাপনা ধ্বংস করতে সক্ষম। 

এছাড়াও আইআরজিসি'র বিশেষ টিম নয় হাজার পাঁচশরও বেশি ক্ষুদ্র বোমা বা বোমার ভগ্নাংশ উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে এই একই প্রদেশে। প্রতিপক্ষের জঙ্গি বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল এসব বোমা। এছাড়াও তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও রকেট নিষ্ক্রিয় করেছে যেগুলো নিক্ষেপ করা হয়েছিল এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫ জঙ্গি বিমান থেকে, কিন্তু সেগুলো বিস্ফোরিত হয়নি। 

আইআরজিসি আজ রোববার এসব তথ্য দিয়েছে। এই বাহিনীর বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, তাদের বিশেষ টিম দু'টি অবিস্ফোরিত ক্রুজ মিসাইল উদ্ধার করেছে যার মধ্যে একটি ছিল জিবিইউ-৩৯ মডেলের। এই মিসাইলগুলো স্থানীয় আকাশ-প্রতিরক্ষা ব্যাটারিগুলোর মাধ্যমে ভূপাতিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুদ্ধ শুরু করে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কমান্ডারদের হত্যার মাধ্যমে। জবাবে ৪০ দিন ধরে পাল্টা ১০০টি অভিযান চালায় ইরান। এসব অভিযানে ইরান বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং অবস্থানগুলোতে হামলা চালায়।

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
তিনটি মার্কিন ব্লাংকার-ব্লাস্টার বোমা ধ্বংস করলো আইআরজিসি
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
লালমনিরহাটে ট্রাকচাপায় শ্রমিক নিহত, ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft