রবিবার ২৬ এপ্রিল ২০২৬
হিল্টন হোটেলের লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ এএম   (ভিজিট : ১৭২)
হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে আয়োজন করা হয়েছিল নৈশভোজের। সেই হোটেলের লবিতে এসে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিয়েছেন তার গোয়েন্দা সদস্যরা।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

হোয়াইট হাউজ সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নৈশভোজের অনুষ্ঠানটি আবারও শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি।

গুলির শব্দের সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো বাঙ্কেট হলটিতে অবস্থান নেন। এ সময় তারা সেখানে থাকা অতিথিদের বিভিন্ন নির্দেশনা দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন। সূত্র: আলজাজিরা

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
গাজীপুরে রহস্যঘেরা দুই মৃত্যু: ঘরে ছেলের লাশ, রেললাইনে বাবার
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
‘পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমন্বিত রূপান্তরের পথে এগোচ্ছে গাজীপুর জেলা পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল জামে মসজিদ কমিটির পরিচিতি সভা
‘গৌতমের মনোজগতের রঙে সিদ্ধার্থকে আঁকা হয়েছে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft