শনিবার ২৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালী পেরিয়ে আটকে দুই মালয়েশীয় তেলবাহী জাহাজ, ইরানের সঙ্গে আলোচনা শুরু
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:০১ এএম   (ভিজিট : ১৪০)
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, হরমুজ প্রণালী অতিক্রম করার পর দুইটি মালয়েশীয় জ্বালানিবাহী ট্যাংকার জাহাজ আটকে পড়েছে এবং নানা বিধিনিষেধের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে ইরান সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে মালয়েশিয়া।

শুক্রবার জোহরের মসজিদ বান্দার পারমাস জায়ায় জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জাহাজ দুটি যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রী জানান, এর আগে মালয়েশিয়ার কয়েকটি জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে ইরান সরকার। এমনকি দেশটির প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে নিরাপদ যাত্রার নিশ্চয়তাও দিয়েছেন।

তিনি বলেন, একটি জাহাজ ইতোমধ্যে জোহরের পেঙ্গেরাং বন্দরে পৌঁছেছে, আরেকটি মালয়েশিয়ার জলসীমায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। তবে যে দুইটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, সেগুলো এখনও কিছু বিধিনিষেধের মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, অনুমতি দেওয়া হলেও কিছু জটিলতা থাকায় আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

আনোয়ার ইব্রাহিম আরও জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণে মালয়েশিয়ার আরেকটি জাহাজও আটকে পড়েছে। জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালীর একটি বন্দরে নোঙর করা অবস্থায় রয়েছে।

এ ঘটনায় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় জামায়াত এমপির ওপর হামলা, গাড়ি ভাঙচুর
মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহে উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft