শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে বুথের রেকর্ডিং দেখে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ১৬৮)
ভারতের পশ্চিমবঙ্গে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বৃহস্পতিবার মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন। কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার বুথ এবং তার ১০০ মিটারের মধ্যে কোনরকম কোন ঘটনা ঘটেনি। অর্থাৎ ভোট প্রক্রিয়া কোথাও বিঘ্নিত হয়নি। এই পরিস্থিতিতে ঠিক কতোগুলো বুথে পুনর্নির্বাচন হতে পারে, সে ব্যাপারে এখনো কিছু জানায়নি কমিশন। তবে পুনর্নির্বাচন সংক্রান্ত নির্ধারিত নিয়মে বড় রদবদলের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ আগরওয়াল। এবার ওয়েব কাস্টিংয়ের গোটা দিনের রেকর্ডিং দেখে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

সূত্রের খবর, এই সিদ্ধান্ত কার্যকর করতে ইতিমধ্যে একাধিক নির্দেশও জারি করা হয়েছে। সব জেলাকে দেওয়া নির্দেশে বলা হয়েছে, ভোট শেষের পর বুথে কোনো ক্যামেরার এসডি কার্ড খোলা যাবে না। শুধুমাত্র ক্যামেরা খুলে তা সেক্টর অফিসারের তত্ত্বাবধানে রাখতে হবে। ডিসিআরসিতে গিয়ে সব ক্যামেরার এসডি কার্ড খুলতে হবে। সেখানে বাধ্যতামূলকভাবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের উপস্থিত থাকতে হবে। সব ভিডিও ডেটা সঠিকভাবে সংরক্ষণ করা হবে। ক্যামেরা সম্পূর্ণ অপসারণ না হওয়া পর্যন্ত পোলিং পার্টি এবং বিএলও কেউ বুথ ছাড়তে পারবেন না। 

কোনো বুথে ভোট প্রক্রিয়া ব্যাহত হয়নি বলে কমিশন দাবি করলেও, বৃহস্পতিবার দুপুরের পর মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারসহ সব কর্মী একসঙ্গে দুপুরের খাবার খেতে বুথ ছেড়ে বেরিয়ে যান। বুথ থেকে নিরাপত্তা কর্মীরা তাঁদের ফোন করলে বলা হয়, তাঁরা বাইরে রয়েছেন। পরে আসছেন। সেক্টর অফিসারও বাইরে ছিলেন বলে অভিযোগ। খবর পাওয়া মাত্র পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী কর্মকর্তাকে গোটা ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়। ওই বুথের প্রিসাইডিং অফিসার সহ সব ভোট কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। 

সিইও মনোজ আগরওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গোটা ঘটনার রেকর্ডিং রয়েছে। সব বুথ রেকর্ডিং যাচাই করা হবে। কোথাও পুননির্বাচন হবে কি না, তা ওই রেকর্ডিং দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

জানা যাচ্ছে, এদিনই প্রিসাইডিং অফিসারদের পক্ষ থেকে সমস্ত ১৭এ ফর্ম জমা পড়ে যাবে। আজ শুক্রবার থেকে রেকর্ডিং দেখার প্রক্রিয়া শুরু হবে। তারপরে ঠিক করা হবে, কতোগুলি বুথে পুনর্নির্বাচন হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের সাঁড়াশি তৎপরতা
ফ্রাঙ্কফুর্টে বিশ্ব টেক্সটাইল মেশিনারিজ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর দাবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান রিপন মারা গেছেন
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহে উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft