শনিবার ১৮ এপ্রিল ২০২৬
নৌ পরিবহন সচিব জাকারিয়ার যোগদান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৬৮)
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে জাকারিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের একজন কর্মকর্তা।

জাকারিয়া গত ৩০ মার্চ সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়নের জন্য প্রজ্ঞাপন জারি করে।

দীর্ঘ কর্মজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, উপপরিচালক (স্থানীয় সরকার) এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো গতিশীল, দক্ষ ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান
মোহাম্মদপুরে আসাদুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ ৪ জন গ্রেপ্তার
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
চীন সফরে মেগাস্টার উজ্জল, জানালেন স্বপ্নের কথা
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft