শনিবার ১৮ এপ্রিল ২০২৬
বিএনপির সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব তুরস্কের একে পার্টির
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৩১ পিএম   (ভিজিট : ১৫৩)
তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে। আজ শুক্রবার তুরস্কে ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একে পার্টির ভাইস চেয়ারম্যান, পররাষ্ট্র বিষয়ক প্রধান এবং সংসদ সদস্য জাফের সিরাকায়া এ প্রস্তাব দেন।

বৈঠকে জাফের সিরাকায়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বিএনপির সঙ্গে একে পার্টির সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে একটি পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব দিয়েছে একে পার্টি। এছাড়াও উভয় পক্ষের মধ্যে পার্টি-টু-পার্টি ডেলিগেশন ভিজিট নিয়েও আলোচনা হয়েছে।

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
হজ ফ্লাইট উদ্বোধন
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সোহরাবের পদত্যাগ
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft