শনিবার ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের খেলা দেখতে গ্যালারিতে জাইমা রহমান
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৭৮)
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলছে বাংলাদেশ। আজ শুক্রবার সিরিজের প্রথম ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

মিরপুরে দিনরাতের এই ম্যাচটি শুরু হয় সকাল ১১টায়। খেলা শুরুর ঘণ্টাখানেক পর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী কন্যা। মাঠে বসে লিটন দাস ও তাসকিন আহমেদদের উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। এর আগে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলা দেখতে মাঠে এসেছিলেন ব্যারিস্টার জাইমা রহমান। 

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
হজ ফ্লাইট উদ্বোধন
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সোহরাবের পদত্যাগ
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft