শনিবার ১৮ এপ্রিল ২০২৬
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ১৬৭)
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সর্বসাধারণ এবং পরিবারের সদস্যরা এতে অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

এসময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবের সাথে স্বল্প সময়ের কাজের স্মৃতিচারণ করে বলেন, দুই মাসের মত হলো বাণিজ্য সচিবের সাথে তাঁর কাজ করার সুযোগ হয়েছে। দাপ্তরিক কাজে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন। তাঁর কাজের মধ্যে আমি নিষ্ঠা ও দেশপ্রেম দেখেছি।

তিনি আরও বলেন, পৃথিবীতে আমাদের অবস্থান অল্প সময়ের। কে কখন কার জানাজা পড়বে, কেউ জানে না। পরকালের জন্য যেন কিছু সঞ্চয় নিয়ে যেতে পারি, আমাদের সে কাজে মনোযোগী হওয়া উচিত। 

আজ শুক্রবার সকাল ছয়টা ২৫ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। কয়েক দিন শারীরিক অসুস্থতা বোধ করলে গত ১৩ এপ্রিল তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাঁর শরীরে রক্তের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে যায়। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন পরীক্ষায় তাঁর শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। তাঁকে গাজীপুরের গাছা এলাকায় দাফন করা হবে বলে পারবারিক সূত্রে জানা গেছে। 

আজকালের খবর/একে









Advertisement
সর্বশেষ সংবাদ
হজ ফ্লাইট উদ্বোধন
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সোহরাবের পদত্যাগ
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft