সোমবার ২২ জুন ২০২৬
দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি যাত্রী মা-ছেলের মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৬১১)
দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা ছিটকে পড়ে সড়কে প্রাণ গেল মা-ছেলের মৃত্যু হয়েছে। এ এ সময় সিএনজি চালকসহ আরো কয়েকজন আহত হন।   

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলে-  মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।

আহত সিএনজি যাত্রী তাজুল ইসলাম (৭২) জানান, তিনি স্ত্রী, কন্যা, নাতীকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। এসময় দেবীদ্বারের কাছাকাছি আসার পথে পেছন থেকে একটি কাভার্ড ভ‍্যান ধাক্কা দিলে সিএনজিটি সিটকে পড়ে ধুমড়ে মুচড়ে যায়, আমি এবং অপর এক যাত্রী ও চালক সামনে থাকায় রাস্তায় পড়ে যাই। ঘটনাস্থলে আমার মেয়ে নিহত হয়, হাসপাতাল নেয়ার পর আমার নাতী মারা যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়নামতি থেকে একটি সিএনজি যোগে ৫ যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে বেলা ৩টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান  জানান, দুর্ঘটনায় নিহত মা-ছেলের লাশ থানায় নেওয়া হয়েছে। ঘাতক কাভার্ড ভ‍্যান চালক থানা পুলিশের হেফাজতে আছে। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft