রবিবার ১৯ এপ্রিল ২০২৬
গুরুদাসপুরে ফের ৫ টাকায় চায়ের কাপ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ৩৪০)
নাটোরের গুরুদাসপুরে চায়ের দাম বৃদ্ধির এক সপ্তাহ হয়নি| ঘোষণা দেয়ার পাঁচদিনের মাথায় কমানো হলো চায়ের দাম| 

জানা যায়, গত ১১ এপ্রিল শনিবার মাইকে ঘোষণা দিয়ে প্রতি কাপ রং চা ৫ টাকা থেকে ৮ টাকা নির্ধারণ করা হয়| হঠাৎ দাম বাড়ার কারণে বিপাকে পড়েন শ্রমজীবি খেটে খাওয়া চা পিয়াসু মানুষ| ক্ষুব্ধ হয়ে তারা প্রয়োজনের তুলনায় কম চা খাচ্ছেন| তাদের মতে, ৫ টাকার চা ৮টাকা হয় কি করে? অনেক চায়ের দোকানে ভিড় কমে গেছে| 
পাশাপাশি প্রতি কাপ ব্লাক কফি ১০ টাকা, দুধ চা ২০ টাকা ও দুধ কফি ২৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়| সেই সঙ্গে বাড়ানো হয় খিলি পানের দামও| এই নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বয়ে যায়|

গত শুক্রবার চা দোকানিরা একটি সভায় উপস্থিত হয়ে ওই দাম বাড়ায়| চা ব্যবসায়ী সমবায় সমিতিও গঠণ করেন তারা| সমিতির পক্ষে দাবি করা হয়- জ্বালানি ও চা ˆতরির উপাদানের মূল্য বাড়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা| তবে অবস্থা বেগতিক দেখে বুধবার ১৫ এপ্রিল থেকে সিদ্ধান্ত বদল করেছেন তারা| 

চাঁচকৈড় বাজারে চা দোকানি সুকুমার ঘোষ, মুন্টু মিয়া, রাজু আহমেদসহ অনেকে বলেন- পূর্বের ন্যায় প্রতি কাপ রং চা ৫ টাকা করে বিক্রি করছি| বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করা হয়েছে|

কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, গুরুদাসপুর পৌর সদরের প্রতি চা স্টলে ৭ টাকা থেকে ৮ টাকায় বিক্রি করা হচ্ছে| এতে চা দোকানিদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছেন সাধারণ মানুষ| তবে খিলি পান বাড়তি দামেই বিক্রি হচ্ছে| 

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গ করলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় এনার্জি ড্রিংকসসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft