পার্কভিউ হসপিটালের সৌজন্যে রফরফ হজ কাফেলার আয়োজনে হজ যাত্রীদের সম্মানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প গত ১৮ তারিখ বদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। হজে যাত্রার পূর্বে যাত্রীদের সার্বিক সুস্থতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে হজ যাত্রীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। এতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ (ব্লাড প্রেসার) পরিমাপের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। বিশেষ করে বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত যাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়, যাতে তারা হজ পালনকালে সুস্থ ও নিরাপদ থাকতে পারেন।
চিকিৎসকরা এ সময় হজ যাত্রীদের সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত পানি পান, নিয়মিত ওষুধ সেবন এবং অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার বিষয়ে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সৌদি আরবের গরম আবহাওয়ায় নিজেদের সুরক্ষিত রাখার উপায় সম্পর্কেও বিস্তারিতভাবে অবহিত করা হয়।
ক্যাম্পে অংশগ্রহণকারী হজ যাত্রীরা এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও উপকারী হিসেবে অভিহিত করেন এবং এমন মানবিক স্বাস্থ্যসেবার জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
আজকালের খবর/বিএস