শুক্রবার ৮ মে ২০২৬
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় এনার্জি ড্রিংকসসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ৬:১৮ পিএম  (ভিজিট : ৩৭০)
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকসসহ ১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (১৯ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৩৮ পিস ভারতীয় এনার্জি ড্রিংকস (Red bull) সহ ১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত এনার্জি ড্রিংকস, পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft