শুক্রবার ১৫ মে ২০২৬
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৫ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ১০:৫৪ পিএম  (ভিজিট : ৪৮০)
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। 

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ  সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। 

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা লিটার, অকটেন ১৪০ টাকা লিটার, পেট্রোল ১৩৫.০০ টাকা লিটার এবং কেরোসিন ১৩০.০০ টাকা লিটার দাম পুনর্নির্ধারণ করা হলো। যা ১৯ এপ্রিল ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

এর আগে অকটেনের দাম ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা ছিল।

নতুন দাম অনুযায়ী, অকটেন বেড়েছে ২০ টাকা, পেট্রল ১৯ টাকা, ডিজেল ১৫ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বেড়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft