শুক্রবার ২৪ জুলাই ২০২৬
পাকুন্দিয়ায় ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ৩০৫)
ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার ওসিসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। 

শনিবার  ১৮ এপ্রিল দুপুরে পৌরসদরের টানলক্ষিয়া-হাপানিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এছাড়াও উভয় গ্রামের একাধিক ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, শুক্রবার ১৭ এপ্রিল  বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌর সদরের টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের গ্রামের দুই পক্ষের খেলোয়ার এবং সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। 

পরবর্তীতে সেই বিরোধ উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে তা সংঘর্ষে পরিণত হয়। এসময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এর প্রেক্ষিতে শনিবার ১৮ এপ্রিল দুপুরে আবারো সংঘর্ষে জড়ান দুই পক্ষ। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ওসি এসএম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন।

 এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft