বুধবার ১৫ জুলাই ২০২৬
কোটালীপাড়ায় মাদক নির্মূলে এমপি এস এম জিলানীর ‘জিরো টলারেন্স’ ঘোষণা
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ পিএম   (ভিজিট : ৩৬৮)
মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

তিনি বলেছেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোটালীপাড়ায় মুষ্টিমেয় কিছু মানুষ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে তাদের কোনো শক্তিই টিকবে না।”

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কোটালীপাড়া শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জিলানী বলেন, “যুবসমাজ আমাদের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই স্তম্ভ দুর্বল হয়ে পড়লে পুরো দেশই ক্ষতিগ্রস্ত হবে। তাই যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, বেকারত্ব ও হতাশা অনেক সময় তরুণদের মাদকের দিকে ঠেলে দেয়। এ কারণে কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—অভিভাবকদের তা নজরে রাখতে হবে। শিক্ষকরা ক্লাসে সচেতনতা তৈরি করবেন এবং ইমামরা জুমার খুতবায় এ বিষয়ে দিকনির্দেশনা দিলে সমাজ উপকৃত হবে।”

ক্রীড়াচর্চা প্রসারে প্রতিটি ইউনিয়নে দুটি করে ক্রীড়া ক্লাব গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যে শিল্পকলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর ও সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

সমাবেশে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft