শনিবার ২০ জুন ২০২৬
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৬২১)
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের আউদিয়ার দোলা এলাকার একটি পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে এ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ। ​নিহত আখতার হোসেন ওই এলাকার মৃত আনসার আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হন আখতার হোসেন। দুপুরের পরপর মকড়া ঢঢগাছ এলাকার আউদিয়ার দোলায় একটি পুকুরের পাশ দিয়ে কিছু ব্যক্তি যাওয়ার সময় মিঠু নামে এক ব্যক্তি পুকুরে একটি মরদেহ দেখেন। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি আখতার হোসেনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ​

ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft