রবিবার ১৯ এপ্রিল ২০২৬
কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে ট্রাক্টরসহ গ্রেপ্তার ৫
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ১১১)
কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে লক্ষ্মীপুর জেলার রামগতিতে  ৪টি ট্রাক্টরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় রামগতি থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩/১৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। 

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ রবিবার (১৯ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তারা হলেন- উপজেলার চর রমিজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল রকিবের ছেলে আশ্রাফ উদ্দিন ( ৫০), বলিট্রাক্টর চালক চরসীতা গ্রামের মো. রফিকের ছেলে  মো. রিয়াজ (২৮), চন্দ্রগঞ্জের মো. জিল্লালের ছেলে মো. রাব্বি (২১), কুমিল্লার চান্দিনা উপজেলার আবদুল মতিনের ছেলে শামীম (১৯), এবং চরনেয়ামত গ্রামের আলমগীরের ছেলে সাব্বির (১৫)। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে গোপন সংবাদে ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে আটক করা হয়। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত চারটি বলি ট্রাক জব্দ করা হয়। কৃষি জমির টপ সয়েল বিক্রি করার অপরাধে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft