সোমবার ২২ জুন ২০২৬
দেবীদ্বারে বিনামূল্যে বীজ-সার পেলেন ১৬ হাজার কৃষক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৪৭৫)
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ওই কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ বানিন রায়, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির তত্বাবধানে আগামী বুধবার থেকে ইউনিয়ন অনুযায়ী বিতরণ সম্পন্ন করা হবে। 

এবছর দেবীদ্বার উপজেলার ১৬০০০ কৃষক আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ কেজি করে উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সহ মোট ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে গ্রহণ করবেন। 

কৃষি বিভাগ সূত্রে বলা হয়, এ বছর আউশ প্রণোদনা কার্যক্রমকে আরো বেশি ফলপ্রসূ করতে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ গুলোর মধ‍্যে উল্লেখযোগ‍্য,-  প্রত্যেকটি ইউনিয়নে আউশ প্রণোদনার অগ্রাধিকার তালিকার সঠিকতা নিরূপণ ও বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসার তালিকায় থাকা ন্যূনতম ১% কৃষকের তথ্য যাচাইপূর্বক প্রত্যয়ন প্রদান করবেন, তারপর উপজেলা কমিটি অগ্রাধিকার তালিকা চূড়ান্ত অনুমোদন ও উপকরণ বিতরণ করবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের অগ্রাধিকার তালিকা বিতরণের পূর্বেই উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।  প্রত্যেক কৃষকের কাছে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারের নাম, আওতাধীন ওয়ার্ড ও গ্রামের নাম, দাপ্তরিক কর্পোরেট মোবাইল নাম্বারসহ তথ্য সংবলিত টোকেন সরবরাহ করা হবে। এতে কৃষি বিষয়ক পরামর্শ গ্রহণে কৃষকের সুবিধা হবে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft