বরগুনার বামনা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ) বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সার বীজ বিতরণ করা হয়।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ নিকহাত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চীপ হুইপ আলহাজ্ব রুহুল আমিন শরিফ, বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার, বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন বলেন, বোরো ধান কাটার পর কোন মাটি যেন অনাবাদী না থাকে সে লক্ষে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিখাতে সরকার ব্যাপক ভর্তুকি দিচ্ছে। যাতে একই মাটিতে তিন ফসলি ফসল ও খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পায়।
আজকালের খবর/বিএস