বুধবার ২৯ এপ্রিল ২০২৬
আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় দখলকৃত ১২ একর ভূমিতে সিডিএ'র উচ্ছেদ অভিযান
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:২০ পিএম   (ভিজিট : ৪২১)
নগরীর উত্তর আগ্রাবাদ চৌমুহনী এলাকার পানওয়ালা পাড়ার হাড্ডি কোম্পানির নামে পরিচিত চউক কর্তৃক অধিগ্রহণকৃত (বর্তমানে মামলাধীন) প্রায় ১২ একর ভূমিতে অভিযান চালিয়ে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।সংস্থাটির নিজস্ব জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে পরিচালিত প্রায় ২৫টি দোকান সিলগালা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান, অথরাইজড অফিসার মো. তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আক্তার,  সহকারী প্রকৌশলী নির্মল দত্ত, উপ সহকারী প্রকৌশলী নূরে আলম বাধনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চউক চেয়ারম‍্যান প্রকৌশলী নুরুল করিম বলেন, নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধ দখলে থাকা মূল‍্যবান সরকারি জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান, ৪৯ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য শর্তারোপ
নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামে বন্ডস্টাইনের বিস্তৃতি: হাতের মুঠোয় বিটিআরসি অনুমোদিত গাড়ির নিরাপত্তা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft