বুধবার ২৯ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য শর্তারোপ
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৪৯ এএম   (ভিজিট : ১১৯)
মালয়েশিয়ায় বিনিয়োগ করতে হলে বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোকে স্থানীয় জনশক্তিকে উচ্চ দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। এমন শর্তের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, বর্তমানে এই নীতির আওতায় তেল ও গ্যাস, রাসায়নিক শিল্পের পাশাপাশি তথ্যপ্রযুক্তি (আইটি) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যা দেশের বর্তমান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২৮ এপ্রিল মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত ‘তেমু আনোয়ার’ সেশন এবং ইউসিএসআই ইউনভিার্সিটি-এর নতুন ভবন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, আমরা কেবল ন্যূনতম প্রশিক্ষণ চাই না; বরং এমন প্রশিক্ষণ চাই, যা আমাদেরকে আরও প্রতিযোগিতামূলক সক্ষমতা দেবে।

প্রধানমন্ত্রী আরও জানান, দেশে বাড়তে থাকা উচ্চপ্রযুক্তি বিনিয়োগের চাহিদা পূরণে সরকার এআই দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ জোরদার করছে। নতুন বিনিয়োগের প্রবাহ মোকাবিলায় পর্যাপ্ত দক্ষ জনবল নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়কে এআই শিক্ষা সম্প্রসারণে উৎসাহিত করা হচ্ছে, যাতে মালয়েশিয়া শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হিসেবে সীমাবদ্ধ না থেকে এ খাতে নেতৃত্ব দিতে পারে।

সব বিশ্ববিদ্যালয়কে এআই ইউনিট, বিভাগ বা অনুষদ গঠনের আহ্বান জানানো হয়েছে, যাতে আমরা শুধু ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক ও নেতৃত্বদানকারী হতে পারি, যোগ করেন তিনি।

এদিকে, ‘সার্বভৌম এআই ক্লাউড’ বাস্তবায়ন প্রসঙ্গে আনোয়ার বলেন, এটি বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির বিনিয়োগ সীমিত করার উদ্দেশ্যে নয়; বরং জাতীয় নিরাপত্তার আওতায় সংবেদনশীল তথ্য সুরক্ষার জন্য নেওয়া একটি উদ্যোগ।

তিনি বলেন, এই ধারণা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। সরকার সব ধরনের ডেটা নিয়ন্ত্রণ করতে চায় না; বরং কৌশলগত সরকারি তথ্য ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ডেটা সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যদি গুগল , মাইক্রোসফট বা অ্যামাজন ওয়েব সার্ভিসেস নিজস্ব ক্লাউড স্থাপন করতে চায়, আমরা তা বাধা দেব না। সার্বভৌম এআই ক্লাউড মানে এই নয় যে দেশের সব ডেটার ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান, ৪৯ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য শর্তারোপ
নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামে বন্ডস্টাইনের বিস্তৃতি: হাতের মুঠোয় বিটিআরসি অনুমোদিত গাড়ির নিরাপত্তা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft