বুধবার ২৯ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান, ৪৯ অভিবাসী আটক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৫১ এএম   (ভিজিট : ১৩০)
মালয়েশিয়ার পাহাং অঙ্গরাজ্যের লিপিস জেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে মোট ৩৩৪ জনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন বিভাগ। এ সময় বিভিন্ন দেশের ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে অংশ নেয় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পাহাং শাখার ইমিগ্রেশন অ্যাকশন ইউনিটের ১৪ জন কর্মকর্তা। তারা লিপিস জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস বা কর্মরত সন্দেহে এসব ব্যক্তিকে আটক করেন।

অভিযান চলাকালে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের সন্দেহে ৩৩৪ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৫১(৫)(বি) অনুযায়ী ১৪ দিনের জন্য রিমান্ডে নিয়ে কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী তদন্ত কার্যক্রম চলবে।

পাহাং ইমিগ্রেশন বিভাগ জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

বিভাগটি জানিয়েছে, অবৈধ অভিবাসী এবং তাদের আশ্রয়দানকারী বা নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/ এমকে








Advertisement
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযান, ৪৯ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য শর্তারোপ
নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামে বন্ডস্টাইনের বিস্তৃতি: হাতের মুঠোয় বিটিআরসি অনুমোদিত গাড়ির নিরাপত্তা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft