মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬
শ্যামনগরে আইনগত সহায়তা দিবস পালিত
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৩৮)
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে 'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য যথাক্রমে জি.এম আব্দুর রউফ, গাজী আবিদ হাসান, রবিউল ইসলাম, মোকিন্দ পাইক, মো. আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডা. নিরাপদ বাইন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জিল্লুর রহমান, মহিলা ইউপি সদস্য মাছুরা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, যেসব মানুষ অর্থের অভাবে আদালতে মামলা পরিচালনা করতে পারেন না, আইনজীবীর সহায়তা নিতে পারেন না কিংবা ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন, তাদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান একটি যুগান্তকারী উদ্যোগ।

তারা আরও বলেন, দরিদ্র, অসহায়, বিধবা, প্রতিবন্ধী, নারী নির্যাতনের শিকার ব্যক্তি, শিশু, প্রবীণসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনগত সহায়তার মাধ্যমে মানুষ সহজে পরামর্শ, মামলা পরিচালনা, মধ্যস্থতা ও প্রয়োজনীয় আইনি সহযোগিতা পেয়ে থাকেন। ফলে অনেক পারিবারিক, সামাজিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ আদালতের দীর্ঘসূত্রিতা ছাড়াই দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়।

বক্তারা সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদে অবস্থিত লিগ্যাল এইড কমিটির সঙ্গে যোগাযোগ করে সরকারি এই সেবা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিরোধপূর্ণ সমাজকে শান্তিপূর্ণ সমাজে রূপান্তর করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এর আগে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে এসে মিলিত হয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতীয় ভিসা দ্রুতই স্বাভাবিক হবে : পররাষ্ট্রমন্ত্রী
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু
হাসপাতালে ভর্তি সারজিস আলম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে এসিল্যান্ড না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি
ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে'র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft