বুধবার ১০ জুন ২০২৬
রামগতিতে ডোবা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ২৯৩)
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা চর সেকান্দর গ্রামে একটি ডোবা থেকে মোঃ রাকিব হোসেন (৩০)  নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিব একই এলাকার মোঃ ফারুকের ছেলে।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা চর সেকান্দর গ্রামের প্রবাসী মোঃ মেজবাহ উদ্দিনের বসত ঘরের পিছনে একটি ডোবাতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হোসেন একজন রাজমিস্ত্রী। সে প্রতিদিনের ন্যায় ঘটনার আগের দিন শনিবার সকালে পাশবর্তী করিমের বাড়িতে কাজ করতে যান। দুপুরের খাবার খাওয়ার জন্য নিজ বাড়িতে আসার পথে নিখোঁজ হন। 

নিখোঁজের পর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোন খুঁজে পায়নি। রোববার সকালে প্রবাসী মেজবাহ উদ্দিনের বসত ঘরের পিছনে ডোবাতে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, শত্রুতা মুলকভাবে দুর্বৃত্তরা  তাকে হত্যা করে এখানে ফেলে যান।

রামগতি থানার অফিসার ইনচার্জ  বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা  হবে।

আজকালের খবর/ রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft