বুধবার ১০ জুন ২০২৬
লক্ষ্মীপুরে গ্রাম আদালত বিষয়ে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৩)
লক্ষ্মীপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা ১০ জুন (বুধবার) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সহযোগীতায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রুু মারমা সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা ওসি (তদন্ত) ঝলক মোহন্ত, প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার মো: আবেদ উল্যা, উপজেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন,লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: রবিউল ইসলাম খান,এনজিও ভয়েস নির্বাহী পরিচালক সামছুল আলম লিটু প্রমুখ।

সভায় বক্তারা বলেন সমাজে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতে সুবিচার পাওয়ার ব্যবস্থা রয়েছে। অনেকে তা জানে না সমাজে সরকারী বেসরকারী পর্যায়ে মানুষের সহযোগীতা প্রান্তিক জনগোষ্ঠীর বিচার পাওয়ার ব্যবস্থা করতে হবে গ্রাম আদালতের মাধ্যমে। এতে একদিকে খরচ কমবে অন্য ন্যায় বিচার নিশ্চিত হবে। গ্রাম আদালতে নারীদের ভূমিকা রাখার বিষয়ে উপস্থিত সকলে একযোগে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানানো হয়।

আজকালের খবর/ রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft