বুধবার ১০ জুন ২০২৬
নন্দীগ্রামে গ্রাম আদালত শক্তিশালীকরণে সমন্বিত কর্মশালা
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১)
'অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ‘ভদ্রাবতী’তে এই কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে সেশন পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ও নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সাম মোহাম্মদ। কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইয়াছিন আলী গ্রাম আদালত উন্নয়ন বিষয়ক সার্বিক আলোচনা করেন এবং উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শারমিন আকতার, সাংবাদিক ফজলুর রহমান, মনিরুজ্জামান ও আব্দুর রউফ উজ্জল। এছাড়া ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আনিনুল ইসলাম, প্রশিকার এলাকা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, আশার শাখা ব্যবস্থাপক শামসুল হক, এসকেএস ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক জুয়েল বাবু, উদ্দীপনের শাখা ব্যবস্থাপক এরশাদ আলী, গাকের অফিস সহকারী পারুল বানু ও সেলিম উদ্দিনসহ বেশ কিছু সক্রিয় এনজিও'র সদস্য ও প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। এই আদালত অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে। তৃণমূল পর্যায়ে এই আদালতের সুফল পৌঁছে দিতে এবং জনসচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft