বুধবার ১০ জুন ২০২৬
শ্যামনগরে অস্ত্রসহ জোনাব বাহিনীর তিন বনদস্যু আটক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৩)
অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১০ জুন) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত বনদস্যুরা হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)। তারা দীর্ঘদিন যাবৎ জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে কোস্ট গার্ড জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তীতে আটককৃত বনদস্যুদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শ্যামনগর থানাধীন হরিণটানা খাল সংলগ্ন এলাকা হতে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত বনদস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft