বুধবার ১০ জুন ২০২৬
‘প্রবাসীদের সুযোগ-সুবিধা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার’
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ১)
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাউছুল আজম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হাসিবুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল মাহমুদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নাবিলা নুঝাত প্রমুখ।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক গনেশ চন্দ্র নন্দী।

সভায় জানানো হয়, প্রবাসে প্রেরনের দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা দেশে দ্বিতীয় ও বিদেশ থেকে রেমিটেন্স প্রেরনের দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা দেশের মধ্যে সপ্তম অবস্থানে আছে।

বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসী কর্মীদের আইনি ও প্রশাসনিক সেবা প্রদানে ২৭টি দেশে ৩০টি শ্রম কল্যাণ উইং কাজ করছে। প্রবাসীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় ও আইনি সহায়তার জন্য ইতিমধ্যে ১১টি মিশনে শ্রম কল্যাণ “ল” ফার্ম বা প্যানেল আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। জেলে আটক কর্মীদের আইনি সহায়তা ও কারা মুক্তির ব্যবস্থা এবং নারী কর্মীদের জন্য বিভিন্ন দেশে “সেফ হোম” পরিচালনা করার বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রবাসে মৃত কর্মীদের আর্থিক অনুদান ও প্রবাস ফেরত অসুস্থ কর্মীদের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।

প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী সন্তানদের মাসিক ভাতা দেয়া হচ্ছে। বৈধ পথে রেমিটেন্সে উৎসাহ যোগাতে সরকার “প্রবাসী কার্ড” চালু করতে যাচ্ছে। প্রবাসীদের সমস্যা সমাধানে “ অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল” গঠন করা হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, অবৈধ পথে বিদেশে গিয়ে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। তাই মানুষ যাতে বৈধ পথে বিদেশে যায় সেজন্য বিদেশ যেতে ইচ্ছুক মানুষদেরকে নিয়ে সেমিনার করতে হবে। এজন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। তিনি বলেন, সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা দিতে পদক্ষেপ গ্রহণ করেছে। দালালদের মাধ্যমে কেউ যাতে বিদেশে গিয়ে হয়রানির শিকার না হয় সেজন্য জনগনকে সর্তক করতে হবে। তিনি বলেন, অবৈধভাবে সমুদ্রপথে কেউ যাতে বিদেশে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি কারিগরি প্রশিক্ষণ নিয়ে মানুষ যাতে বিদেশে যায় সেজন্য জনগনকে উদ্ধুদ্ধ করতে ব্যাপক-প্রচারণা চালানোর পরামর্শ দেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft