বুধবার ১ জুলাই ২০২৬
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য মূর্তি উদ্ধার, আটক ২
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ এএম   (ভিজিট : ২৫৭)
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথর ও শ্বেত পাথরের তিনটি মূর্তিসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সংঘবদ্ধ চক্র দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছে—এমন তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে ১১ এপ্রিল রাত পৌনে ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁও সদর সীমান্ত এলাকায়, সংশ্লিষ্ট থানা পুলিশ এবং ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৯.৫৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি এবং ৪৫.৩৭ কেজি ওজনের একটি শ্বেত পাথরের শিব মূর্তিসহ সুমন চন্দ্র দেব (৩০) ও আব্দুল হাই (৬৫) নামে দুইজনকে আটক করা হয়। আটক সুমন দিনাজপুরের বিরল উপজেলার গৌরীপুর গ্রামের এবং আব্দুল হাই ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

এছাড়া দিনাজপুরের বীরগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৩.৮৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মূর্তিগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করা হয়েছে। ‘পুরাকীর্তি সংরক্ষণ আইন, ১৯৬৮’ (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী এসব নিদর্শন সংরক্ষণের দায়িত্ব সরকারের উপর ন্যস্ত।

জব্দকৃত মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা হলেও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এগুলোর প্রকৃত মূল্য অপরিমেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft