শুক্রবার ১০ জুলাই ২০২৬
বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ৫৪১)
নওগাঁর বদলগাছী উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় মিঠু হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠু হোসেন আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনি ভ্যান চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় আধাইপুর-বৈকুণ্ঠপুর সড়কের জিয়া শিমুলিয়া এলাকায় একটি ভ্যানের লাইট জ্বালানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভ্যান থেকে কিছু দূরে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সরেজমিনে দেখা যায়, নিহতের মুখে রক্তাক্ত চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। বিশেষ করে কানের নিচে, ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে, আকস্মিক এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft