শনিবার ৪ এপ্রিল ২০২৬
১৭ ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৭৬)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সোয়া ৪ টার দিকে রেল যোগাযোগ শুরু হয় বলে জানিয়েছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মনির হোসেন

রেলওয়ে সূত্র জানায়, উদ্ধার কাজ শেষে কিছুক্ষণের মধ্যেই পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু করা হবে। প্রথমে হরষপুর স্টেশনে অবস্থানরত সিলেটগামী পারাবত এক্সপ্রেস চালু করা হবে। এরপর শায়েস্তাগঞ্জে থাকা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস বর্তমানে শ্রীমঙ্গল স্টেশনে অবস্থান করছে। অন্যদিকে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আজমপুর স্টেশনে রয়েছে বলে জানা গেছে।

এর আগে বুধবার রাত আনুমানিক ৯টার দিকে মনতলা এলাকায় সিলেটগামী তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

ঘটনার পর সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ ও রেললাইন মেরামত শেষে চলাচলের উপযোগী করা হয়।

এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

আজকালের খবর/ রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft