শনিবার ৪ এপ্রিল ২০২৬
আখাউড়ায় ট্রেন যাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ৩৬৯)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন যাত্রীকে ইভটিজিং করার অভিযোগে মো. জনি মিয়া-(৩০) নামে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রকাশ্যে ইভটিজিংয়ের সময় রেলওয়ে পুলিশ, নিরাপত্তাবাহিনীর সহায়তায় তাকে আটক  করে।

কারাদণ্ড প্রাপ্ত জনি মিয়া নরসিংদী জেলার রায়পুর উপজেলার হোসেন মিয়ার ছেলে। তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার বিকেল তিনটার দিকে ওই যুবক স্টেশনে এক নারী যাত্রীকে ইভটিজিং করে। ওই যাত্রীর প্রতি অশ্লীল অঙ্গভঙ্গিসহ গায়ে হাত দেয়। তখন স্টেশনে দায়িত্বরতরা তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল, সাজছে এফডিসি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft