সোমবার ১১ মে ২০২৬
দুমকিতে রাস্তায় বেড়া দিয়ে ১০ পরিবারের চলাচল বন্ধের অভিযোগ
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ৩৫০)
পটুয়াখালীর দুমকি উপজেলা-এর পূর্ব কার্তিকপাশা গ্রামে রাস্তায় বেড়া দিয়ে অন্তত ১০টি পরিবারের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মনির ফকির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা হঠাৎ করে বেড়া দিয়ে বন্ধ করে দেন এবং সেখানে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে দেন।

এতে করে ওই এলাকার অন্তত ১০টি পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হওয়া ও দৈনন্দিন কাজে যেতে মারাত্মক সমস্যায় পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বলে জানান ভুক্তভোগীরা।

অভিযোগকারী নুর ইসলাম (১৩), মো. ফোরকান আলী (২২), আব্দুর রাজ্জাক হাওলাদার (৮০), ফাতেমা বেগম (৪০), রুপবান বিবি (৭৫) ও কবির হাওলাদার (৪৫) জানান, কোনো পূর্ব নোটিশ বা বৈধ কারণ ছাড়াই মনির ফকিরের নেতৃত্বে শাহজাহান সিকদার ও আইয়ুব আলী শরীফসহ কয়েকজন প্রভাব খাটিয়ে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন।

এ ঘটনায় তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে দুমকি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft