চট্টগ্রাম মহানগর ১৫নং বাগমনিরাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতির সভাপতিত্বে পলোগ্রাউন্ড বিআরইএল কার্যালয়ে ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড বিআরইএল কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের প্রশাসনিক ওয়ার্ড (পলোগ্রাউন্ড, সিআরবি ও চকবাজার) কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন- ১৫নং বাগমনিরাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক সিনিয়র আয়কর আইনজীবী মো. মাহবুবুর রহমান। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও সিসিএস লি. সিআরবি এর হিসাব রক্ষক আমিনুল ইসলাম জসিম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক তাওসিফ সুলতান রাফি। ইফতার মাহফিলটি পরিচালনা করেন ১৫নং বাগমনিরাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব মো. আজমীর।
উক্ত ইফতার মাহফিলে প্রায় ২৫০ জন কর্মী উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস