রবিবার ১৯ এপ্রিল ২০২৬
মহম্মদপুরে ব্যবসায়ীর দোকানে ৩ টন ভিজিএফের চাল, সিলগালা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:৩২ পিএম   (ভিজিট : ৩৩৫)
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে এক ব্যবসায়ীর দোকানে বিপুল পরিমাণ ভিজিএফের চাল পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দোকানঘরটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নহাটা বাজারে অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় পেঁয়াজ ব্যবসায়ী পিকুল মোল্যার দোকানঘর থেকে আনুমানিক তিন টন ভিজিএফের চাল উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে দোকানটি তালাবদ্ধ (সিলগালা) করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানুর জামান। এ সময় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নহাটা বাজার বণিক সমিতির সভাপতি মো. মনির আমিন জানান, ইউএনও ও পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভিজিএফের চাল উদ্ধার করেন এবং দোকানটি সিলগালা করে দেন।

এ বিষয়ে ইউএনও শাহানুর জামান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের প্রায় তিন টন চাল পিকুল মোল্যার ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় এনার্জি ড্রিংকসসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
লালমনিরহাটে পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft