শুক্রবার ১০ জুলাই ২০২৬
সাপাহার সীমান্তে ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৭৬৮)
নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ আদাতলা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলের নেতৃত্ব দেন হাবিলদার শাহজাহান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার উপজেলার জলশুকা গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft