শনিবার ৪ এপ্রিল ২০২৬
অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৫৫ এএম   (ভিজিট : ৪৩১)
আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এবং রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান–১ মোহাম্মদ মোরশেদুল হাসান।

এসময় রিহ্যাবের পক্ষ থেকে আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আবাসন খাতে ৫০ হাজার কোটি টাকার স্বল্পসুদে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান, প্রাথমিক রেজিস্ট্রেশন খরচ কমানো এবং সেকেন্ডারি বাজার গড়ে তুলতে রেজিস্ট্রি খরচ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার দাবি তুলে ধরা হয়।

এ বিষয়ে মন্ত্রী জানান, আসন্ন ঈদের পর কেন্দ্রীয়ভাবে রিহ্যাবের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আবাসন খাতের দাবি–দাওয়া নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাক্ষাৎকালে ডা. শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
কলাপাড়ায় অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারী খাল উদ্ধারের দাবী
কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft